পশ্চিমবঙ্গে স্বেচ্ছারক্তদান আন্দোলনসংশ্লিষ্ট সমাজকর্মীদের উদ্যোগে রক্তদানে মানুষকে আগ্রহী করতে ৩১ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে মালদায়। অক্টোবরের ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত চলবে সম্মেলন। মঙ্গলবার
সাংবাদিক বৈঠক করে জানালেন, বেলুর মঠের সন্যাসী তথা ৩১ তম রাজ্য সম্মেলনের সম্পাদক দিব্যানন্দ মহারাজ। আজ সকাল ১১টা নাগাদ নতুন সার্কিট হাউসে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এবং এই বিষয়ে জানানো হয়। রক্তের সংকট মেটানোর উদ্দেশেই তাদের এই রাজ্য সম্মেলন বলে জানান তারা। তাদের এই উদ্যোগকে সার্থক করতে তারা সকলকেই আহব্বান জানিয়েছেন। জানা গিয়েছে এই অনুষ্ঠানে প্রায় ১০০ টি সংগঠন অংশগ্রহন করবেন। শুধুমাত্র মালদা থেকে নয় অন্যান্য জেলা থেকেও সকলে পশ্চিমবঙ্গে স্বেচ্ছারক্তদান আন্দোলন ৩১ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠানে অংশ নিবেন বলেন জানা গিয়েছে।
মালদা